হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, একটি দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। শ্রমিক ছাড়া দেশ অঁচল। শ্রমিকরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজিত নবীগঞ্জের জে কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে শ্রমিক কার্ড বিতরণী উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন।


এসময় তিনি বলেন, শ্রমিক ছাড়া আমরা কোনকিছু কল্পনা করতে পারিনা। এই শ্রমিকরাই দেশের চালিকাশক্তি। শ্রমিকরাই তাদের শ্রম দিয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। আর এই শ্রমিক ছাড়া যেকোন দেশের উন্নয়ন সম্ভব নয়। সকল শ্রমিকদের আমাদের মূল্যায়ন ও ভালবাসা দরকার। বাংলাদেশকে শেখ হাসিনার উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত করতে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন শেখ দিলাল মিয়ার সভাপতিত্বে নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সমাজ সেবক ছালিক আহমদ, সাহিদুর রহমান চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস।

এসময় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২১