ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পেরেশেঙ্কো বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে তার দেশের জনগণ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
শুক্রবার ইউক্রেনের সাবেক এই প্রেসিডেন্টকে সেনা বেষ্টিত দেখা যায়। তার হাতে ছিল কালাশনিকভ। খবর সিএনএনের।
পেত্রো পেরেশেঙ্কো বলেন, পুতিন ইউক্রেনের বিরুদ্ধে নয়, সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন; সবার এটা বোঝা উচিত। পুতিনকে ক্ষেপাটে সম্বোধন করে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘বলতে গেলে পুতিন একজন ক্ষেপাটে লোক। ইউক্রেনের মানুষকে হত্যা করতে তিনি সেনা পাঠিয়েছেন।’
পেরেশেঙ্কো জানান, রাশিয়ার সেনাদের থেকে তার ব্যাটেলিয়ান মাত্র দুই-তিন কিলোমিটার দূরত্বে অবস্থান করছে।
ইউক্রেনে পশ্চিমাদের সমর্থন প্রয়োজন উল্লেখ করে পেত্রো পেরেশেঙ্কো বলেন, রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপসহ ইইউ’র আকাশ সীমায় রাশিয়ার বিমান নিষিদ্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে ধন্যবাদ প্রদান করে পেরেশেঙ্ক বলেন, এটা আমাদের জন্য খুব প্রয়োজন যে, আমরা একা নয়।
পুতিন কখনো ইউক্রেন দখল করবেন না মন্তব্য করে তিনি বলেন, পুতিন কতজন সৈন্য হত্যা করে, তার কতগুলো ক্ষেপণাস্ত্র আছে এটা ব্যাপার না। ইউক্রেনের মানুষরা স্বাধীন এবং তাদের উজ্জ্বল ইউরোপীয়ান ভবিষ্যত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৫
সূত্র : যুগান্তর




