আমি আমার নিজের একে-৪৭ রাইফেলের দিকে তাকিয়ে আছি। বিবিসির রেডিও ফোরকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আগ্রাসনের মোকাবেলা করতে ব্যর্থ হলে কী করবেন ভাবছেন- এই প্রশ্ন দেশটির এমপি স্‌ভিতোস্লাভ ইউরাশকে করলে এটাই ছিল তার জবাব।

এমপি ইউরাশ বলেন, ‘এটি ইউক্রেনীয় রাষ্ট্রকে ধ্বংস করার এবং একে দখল করার উদ্দেশ্যে একটি পূর্ণ মাত্রার আক্রমণ। ’ তিনি বলেছেন, যেসব ইউক্রেনীয় যুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা করতে চায় তাদের তা করার সুযোগ দেওয়া হবে।


তিনি আরো বলেন, ‘আমরা এমন লোকদের অস্ত্র দিচ্ছি যারা সম্ভাব্য সব উপায়ে রুশদের মোকাবেলা করবে। আমরা চার কোটি জনসংখ্যার একটি দেশ। রাশিয়া সীমান্তজুড়ে যা ইচ্ছা তাই করবে আর আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকব তা হবে না। আমরা লড়াই করব। আমাদের যা কিছু আছে এবং বিশ্ব আমাদের যা সহায়তা দিতে পারে তার সব কিছু দিয়ে লড়ব। '


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩১


সূত্র : বিবিসি