অভিজ্ঞতা আর কর্মস্পৃহা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সিলেটের ঐতিহ্যবাহী খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ গঠন করা হয়েছে।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে এ পরিষদ আত্মপ্রকাশ করে।


এ উপলক্ষে শুক্রবার রাতে স্কুল ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সভায় মিলিত হন সাবেক ছাত্র ছাত্রীরা। প্রথম সভায় অংশ নেন ১৯৭৬ সালের ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে পরবর্তী অধিকাংশ ব্যাচের শিক্ষার্থীরা।

ভবিষ্যতে এ পরিষদে স্বাধীনতা পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

সাবেক ছাত্র ছাত্রীদের প্রথম সভায় দীর্ঘ আলোচনার পর মো. রিমাদ আহমদ রুবেলকে আহবায়ক করে ১৫ সদস্যের কমিটি করা হয়।

কমিটির অন্যরা হলেন- মো. ইয়াহিয়া আহমদ, সোহবার আহমদ পবলু, মির্জা আফজল, শাহরিয়ার বক্স বাবর, লায়েক আহমদ, ফুয়াদুর রহমান কামালি শিহাব, এনামুল হক সোহেল, এস এম জহিরুল ইসলাম রিপন, সাইদ চৌধুরী টিপু, সুবর্ণা হামিদ, প্রদীপ কান্ত ধর রন্টু, সৈয়দ সাইদ হোসেন শাবু, নাজির আহমদ ও মো. হাসান আহমদ রাসেল।

নবগঠিত কমিটির প্রথম সভা শনিবার (আজ) রাত ৮টায় আহবায়ক রিমাদ আহমদ রুবেল এর বাসভবন বন্ধন ডি ১৮, খাসদবীর (দারুস সালাম মাদ্রাসা রোড) সিলেটে অনুষ্ঠিত হবে। কমিটির সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

 

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস/এসডি-০৩