সিলেট নগরীর বন্দরবাজার হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মার্কেটের ভিতরে অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলে আমন্ত্রিত মেহমানের বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম এবং হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলীর পৃথক পৃথক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিমের পরিচালনায় ওয়াজ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন নাইয়রপুল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুদ্দীন কাসেমী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা কারী মতিউর রহমান, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা মুখতার আহমদ, শাহচট জামে মসজিদ কালীঘাটের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজমী, হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ মাওলানা মাহমুদুর রহমান।
উপস্থিত ছিলেন- হাসান মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, ময়না মিয়া, হকার্স মার্কেটের সভাপতি শেখ কবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সিটি সুপার মার্কেটের সভাপতি জয়নুল আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও মো. আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, নুরুল ইসলাম, দুলাল মৃধা, ব্যবসায়ী আব্দুল মালিক মিলাদ, শাহীন আহমদ, সেলিম আহমদ, লিয়াকত আহমদ, খালেদ আহমদ, মোয়াজ্জিন- মো. এনামুল হক প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিসতাসুল মুস্তাকিম। নাতে রাসুল পরিবেশন করেন শাহরিয়ার তানভির।
এছাড়াও মার্কেটের প্রবীন ও নবীন ব্যবসায়ী, সমিতির নেতৃবৃন্দ সহ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ী ও মুসল্লিগণ ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন।
ওয়াজ মাহফিলে মার্কেটের মরহুম ব্যবসায়ীদের রুহের মাগফেরাত কামনা এবং মহামারী করোনা ভাইরাসে মৃত্যু বরণকারীদের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে সমিতির সভাপতি মোঃ রইছ আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




