এফএফসি ক্লাবের অভ্যন্তরীণ ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার আজিম উজ-জামান টূর্নামেন্টের উদ্বোধন করেন।
এটি টুর্নামেন্টের ৫ম আসর। ৫টি টিম এতে অংশ নিচ্ছে।
ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জীহান আসীফ জানান, টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে খেলবে।
শনিবার টুর্নামেন্টের প্রথম খেলায় এফ এফ সি বোম্বার্স ৫-১ গোলে এফ এফ সি কিংসকে পরাজিত করেছে।
বিজয়ী দলের বদরুল, সাইফ দুটি এবং মৃদুল একটি করে গোল করেন। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন কামরান।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে এফ এফ সি ঈগলস মুখোমুখি হবে ট্রাস্টি ফাইটার্সের।
উল্লেখ্য এফ এফ সি একটি সামাজিক এবং ক্রীড়া সংগঠন যারা ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে। দুঃস্থদের আর্থিক সাহায্য প্রদান, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মকান্ডে ক্লাবটি অংশগ্রহণ করে থাকে।
বিশেষকরে করোনাকালীন সময়ে ক্লাবটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত গরীব মানুষদেরকে অর্থিকভাবে সাহায্য করে প্রশংশিত হয়েছিল।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




