রুশ আক্রমণের তৃতীয় দিনে ইউক্রেন জুড়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে।
মধ্য ইউক্রেনের মহাসড়ক থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদক অ্যান্ড্রিও সিমনস জানিয়েছেন, দেশের গ্রাম এলাকাতেও ‘উদ্বেগজনক পরিস্থিতি’ বিরাজ করছে।
আল জাজিরার এই সাংবাদিকের ভাষ্য, ইউক্রেনের সেনারা পথে পথে চেকপোস্ট, ব্যারিকেড বসিয়েছে।
তিনি বলেন, তাদেরকে অবসাদগ্রস্ত দেখাচ্ছে। তারা সন্দেহভাজন নাশকতামূলক কর্মকাণ্ডকারীদের গ্রেফতার করে হত্যা করছে। নিঃসন্দেহে সড়কে চলাচলকারীদের জন্য এটি ভয়ংকর।
এদিকে সিএনএনের খবর বলছে, কিয়েভে শহরজুড়ে কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। রুশ সেনাদের অগ্রসরের মুখে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
কিয়েভের মেয়র রুশ বাহিনীকে কার্যকরভাবে প্রতিরোধের জন্য বিকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করেছেন। বিশেষ পাস ছাড়া কোনো যানবাহন কিংবা জনসাধারণের চলাচল নিষিদ্ধ রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩৯
সূত্র : যুগান্তর




