সিলেট জেলা ফেঞ্চুগঞ্জে চারটি ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদস্য সচিব মকসুদ আহমদের নির্দেশে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাদির জিলা ও ১ম যুগ্ম আহবায়ক আহমেদ জিলু চেয়ারম্যান এসব কমিটির অনুমোদন দেন।


চারটি ইউনিয়নের মধ্যে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবদলে ২৭ সদস্য, ঘিলাছড়া ইউনিয়ন ৩১ সদস্য, উত্তর কুশিয়ারা ইউনিয়ন ৪১ সদস্য ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডিআর/পিডি