সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, পুলিশ নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ সামিউল/ শাদিআচৌ-০৪