সিলেটের ওসমানীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বিএনপি নেতাকে শুভেচ্ছা জানিয়ে সমালোচনা মুখে পড়েছেন উপজেলা আওয়ামী লীগের এক নেত্রী।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতিকে শুভেচ্ছা জাননোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনার ঝড় বইছে।


শনিবার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভিনের ব্যক্তিগত আইডিতে শুভেচ্ছা বার্তাটি দেখার পর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মীরা নানা মন্তব্যেও পাশাপাশি নিন্দা প্রকাশ করতে দেখা যাচ্ছে।

জানা যায়, বিএনপি নেতা কামরুল ইসলামকে সভাপতি করে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষনা করার পর শনিবার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভিন নব গঠিত কমিটির সভাপতি কামরুল ইসলামসহ নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে নিজের ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে পোষ্ট করেন।

ফেইসবুকে আওয়ামী লীগ নেত্রী কর্তৃক ইউনিয়ন বিএনপির সভাপতিকে শুভেচ্ছা বার্তা দেখে ক্ষোভ প্রকাশ করেন করছেন আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ নেত্রীর ওই শুভেচ্ছা বার্তার ক্ষোভ প্রকাশ করে উপজেলা ছাত্রলীগ নেতা আহমদ উজ্জল মন্তব্য করেছেন বাহ অসাধারণ! আপনি মহিলা আওয়ামী লীগের সম্পাদক হয়ে বিএনপির সভাপতিকে অভিনন্দন জানাচ্ছেন। অথচ এই বিএনপি মানুষগুলা আমার নেত্রীর বিরুদ্ধে অবিরত সড়যন্ত্র করে যাচ্ছে আহারে রাজনীতি।

উপজেলার দয়ামীরই উনিয়ন যুবলীগের সভাপতি জহির মোহন মন্তব্য করেছেন, আওয়ামী লীগের একটি অংশ সব সময় বিএনপির সাথে ব্যালেন্স করে রাজনীতি করে। যারা আওয়ামী লীগের দূর দিনে আন্দোলন সংগ্রামে ছিল না হঠাৎ এসে রুপের ঝলক মেরে কিংবা টাকার গরম দেখিয়ে পদপদবী ক্রয় করে যারা রাজনীতি করে এদের একটি অংশই এটাই।

রাহুল আরফিন নামের এক ছাত্রলীগ নেতা মন্তব্য করেছেন এই সাহসী নেত্রীকে দ্রুত আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হউক।

তবে এ বিষয়ে জানতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভিনের ব্যবহৃত মোবাইল ফোনে শনিবার বিকালে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে আবার চেষ্টা করা হলেও ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়াযায়।

এব্যাপারে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা বলেন, বিষয়টি আমার জানা নেই। ওসমানীনগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদি বিএনপির সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে থাকেন তাহলে এটা হয়তো তাঁর পারিবারিক ব্যক্তি গত সম্পর্কে হয়তো করছেন। এটা তাঁর ব্যক্তিগত বিষয়।

 

সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-০১