ফাল্গুনের মাঝামাঝি সময়ে সিলেটের বিভিন্ন স্থানে মাঝে-মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে। এরই মাঝে সিলেটে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফাল্গুনের ১৫ তারিখ। এখনো সিলেটে গভীর রাত ও সকালে হালকা শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় গরম পড়তে শুরু করেছে। বাড়ছে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




