মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মো আকরাম আলী (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন।

মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর টুকেরবাজার এলাকার শেখপাড়া বড়গাও জামে মসজিদের সামনে তার জানাযা ও দাফন সম্পন্ন হবে।

এদিকে, অধ্যাপক মো আকরাম আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা টুকের বাজারে শোকের আবহ ছড়িয়ে পড়ে। তাকে শেষবারের মত দেখতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ তার দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক এবং ছাত্ররা তার শেখপাড়ার বাসায় ছুটে যান। এসময় এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪