বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

উক্ত বিক্ষোভ কর্মসূচী ২ মার্চ বুধবার বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত হবে।


এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

যথা সময়ে উপস্থিত হয়ে বিক্ষোভ কর্মসূচীকে সফলের জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আবায়ক কামরুল হুদা জায়গীরদার।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮