সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর ক্রাশিং মেশিন-এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

পরিবেশ অধিদপ্তর সিলেট এর বিভাগীয় পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের এ অভিযান পরিচালিত হয়। এসময় ১৯টি মামলায় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন আনসার ব্যাটালিয়ন।


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট-এর বিভাগীয় পরিচালক এমরান হোসেন বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়া কয়েক শ ক্রাশিং মেশিন স্থাপন করা হয়েছে। এবের বিরুদ্ধে অভিযানসহ ১৯টি মামলায় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের পর চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি ও সম্পাদক এবং ক্রাশিং মেশিন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এমরান হোসেন। মতবিনিময় সভায় সপ্তাহের শুক্র ও শনিবার ক্রাশিং মেশিন বন্ধ ও দিনে দুইবার পানি ছিটানো এবং দ্রুত ক্রাশিং জোনে মেশিন স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।


সিলেটভিউ২৪ডটকম / জলিল / ডালিম