হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ত্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এ ক্রীড়া প্রতিযোগিতা মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
বিকেলে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৩২




