গোলাপগঞ্জে পৌর এলাকার ঘোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, আমেরিকার প্রবাসী শায়খুল হাদীস মাওলানা আজিজুর রহমান।

উপস্থিত ছিলেন- মুরব্বি আরবাব আহমদ চৌধুরী, এলাকার লন্ডন প্রবাসী ইকবাল হোসেন রুনু মিয়া, বাইছ মিয়া, আমেরিকার প্রবাসী মাহমুদুর রহমান, ঘোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সৈয়দ আবুল মনছুর, সেক্রেটারি তাজিক আহমদ চৌধুরী, এলাকার মুরব্বী সৈয়দ কয়েছ আহমদ, জমির উদ্দিন, নূর মিয়া, স্যামুয়েল আহমদ চৌধুরী, সিরাজ মিয়া, আব্দুল আহাদ, হেলাল আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা জাবেদুর রহমান ফারহান, সৈয়দ শাহনুর এলন, মজনু মিয়া, তুফায়েল আহমদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, সৈয়দ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল মিয়া, তরুন সমাজসেবী তৌফিক আহমদ চৌধুরী, এনায়েত করিম খোকন, জাহাঙ্গীর আলম, কেফায়েত হোসেন, নাদিম মাহমুদ শিপলু, সাইফুল ইসলাম জুবেদ, আলী হোসেন, সাইবুল আহমদ সজল, সাংবাদিক জাহিদ উদ্দিন, তানিম আহমদসহ উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানে পুন:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী।

 

সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-৩৩