যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া এমবিই'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া এমবিই সোমবার (২৮ ফেব্রয়ারি) সকালে লন্ডনে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া এমবিই ব্রিকলেন জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন।
তাঁর মৃত্যুতে পুরো যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩৮




