সিলেট জেলা পুলিশ মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিলেট জেলা পুলিশ আয়োজিত গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রী কলেজ মাঠে ১৫ দিন ব্যাপী মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান সোমবার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ শেষ হয়।
সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন'র সভাপতিত্বে ও গোলাপগঞ্জ মডেল থানার সার্কেল এসপি রাশেদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
মোবিলাইজেশন কন্টিনজেন্ট এর তালিকাভুক্ত সদস্যদের ১৫দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংগঠিত দক্ষতা, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা, শত্রু পক্ষকে কিভাবে দমন, প্রতিকূল অবস্থায় কিভাবে জনগন কে সাথে নিয়ে সমাধানের পথ সুগম, পূর্ব প্রস্তুতি সহ নানাবিধ বিষয়ে প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনা করেন এবং তাদেরকে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাথায় রাখতে হবে কিভাবে প্রতিকূল অবস্থায় জনগনকে সাথে নিয়ে যে কোন সমস্যার সমাধানের পথ খোঁজতে হবে।
এ সময় গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন রকম খেলাধূলায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ডিআইজি অফিসের স্টাপ অফিসার এএসপি বায়জিদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য হারুনুর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ পরিচালক উপ-পরিদর্শক ফারুক আহমদ, বিকাশ রঞ্জন দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জসহ গোলাপগঞ্জ মডেল থানার আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মোবিলাইজেশন কন্টিনজেন্ট এর প্রতিটি তাঁবু পরিদর্শন করেন।
মোবিলাইজেশন কন্টিনজেন্ট সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০৩




