বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণ আক্তারের দ্বন্দ্বে হাইকোর্টের রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বুধবার (২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানি হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

তিনি বলেন, ‘আজ আদালতে শুনানি হয়েছে। আদালত আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। তবে আদেশের আগে বুধবার আংশিক শুনানি হতে পারে।’

বিস্তারিত আসছে...

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬


সূত্র : জাগোনিউজ