মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাংবাদিক আব্দুর রব, বীমা কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, দিলীপ দে, বাহার উদ্দিন, আতিকুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-১৮




