সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবনির্বাচিত সাত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন।

মঙ্গলবার (১ মার্চ) বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির প্রমুখ।

শপথ গ্রহণ করা সাত ইউপি চেয়ারম্যান হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের মো. জুনাব আলী, বাদাঘাট ইউনিয়নে মো. নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নের মো. মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়নে ইউনুছ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়নে আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আলী আহমদ মুরাদ ও বালিজুরী ইউনিয়নে আজাদ হোসাইন।

শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত সাত ইউপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-২৯