সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের বড় ভাই দিলোয়ার হোসেন (৬০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আকবর আলী বলেন, সদর উপজেলার কৃতি সন্তান সিলেট জেলা ছাত্রদল সভাপতি সুমনের বড় ভাই দিলোয়ার হোসেন এলাকাবাসীর কাছে ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। পরোপকারী ও পরহেযগার ব্যক্তি হিসেবে তিনি সদা মানুষের কল্যানে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন শুভানুধ্যায়ীকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৫




