সিলেটের বিশ্বনাথে সোমবার সন্ধ্যায় পৌর শহরের পুরাণ বাজারস্থ ইসমাঈল মঞ্জিলে আশার আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলতাবুর রহমান।
আশার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী জাহির আলী।
এসময় উপস্থিত ছিলেন- সংস্থার সদস্য সুজন আহমদ, ইকবাল হোসেন, লিটন মিয়া, মোহাম্মদ রুবেল, সাইদুল ইসলাম, জাকির হোসেন, রাসেল আহমদ, আহমেদ সুমন, ছামির আলী, কুতুব আলী, আকবর আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪১




