৩নং তেতলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অলিউর রহমান অলি এবং ১০নং কামাল বাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার আব্দুর রহমান সাধুকে সংবর্ধনা দিয়েছে সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ।

(২ মার্চ) বুধবার দুপুর ১২টায় নগরীর সোবহানিঘাটস্থ ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী কমিটির কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।


সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মো: ছাদ মিয়ার সভাপতিত্বে ও মো. জাহেদ আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা গোলাম মৌলা দারা মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো: আলেক মিয়া, সহ-সভাপতি মো: কয়ছর আলী, মো: হারিছ মিয়া, মো: আলা উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জয়নাল আবেদীন, সহ-অর্থ সম্পাদক মো: রাজা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো: খছরু মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নারু দেব, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো: মাসুদ কাজী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মো: কয়ছর আলী।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯