ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল গেইট এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তি (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।


হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, মরদেহের পরিচয় শনাক্ত হওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের গায়ে লুঙ্গি ও তোয়ালে পড়নে ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-২৩