সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সাথে মতবিনিময় করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বববিদ্যালয়ের (শাবিপ্রবি) বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বরেন্দ্র অ্যাসোসিয়েশন ও বৃহত্তর রাজশাহী সমিতি।

মতবিনিময় শেষে কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।


বুধবার (২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরেন্দ্র অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সাদেকিন ইসলাম।

তিনি জানান, গতকাল দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন ' রাজশাহী থেকে এত দূরে এসে এলাকার এত মানুষকে পেয়ে আমি উচ্ছ্বসিত। বৃহত্তর সিলেটে আমাদের উত্তরবঙ্গের অনেক মানুষ বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত আছেন সেটা অনেক খুশির বিষয় এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশায় নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন বলে আমি আশাবাদ ব্যাক্ত করি।

এসময় তিনি সবার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- বৃহত্তর রাজশাহী সমিতি সভাপতি ও শাবির এফইটি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ, ডেপুটি লাইব্রেরিয়ান মো: জাকারিয়া বিশ্বাস, ডেপুটি রেজিস্ট্রার মো: নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ফিজিক্যাল এডুকেশন মো: রাশেদুল হাসান।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো: তরিকুল আলম। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন মোল্লা।

ডেপুটি ডিরেক্টর, একাউন্টস মো: আব্দুল কাদের জিলানী। সিলেট সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা সায়েম খান।

বরেন্দ্র অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো: সোহাগ ইসলাম,সিনিয়র সহ-সভাপতি সুমাইতা সুলতানা, দপ্তর সম্পাদক মোছা: শামীমা আক্তারসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-৩৬