মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মৃতিচারণ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে শিক্ষক মোশাইদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৯




