সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রাম সংলগ্ন সামাদ মুন্সির কয়লা ডিপো থেকে পাটলাই নদীর বৈঠাখালী বাঁধ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নিজ উদ্যোগে কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে।

কলাগাঁও চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সার্বিক সহযোগিতায় এ রাস্তাটি নির্মাণ করা হয়।


বুধবার (২মার্চ) জনগুরুত্বপূর্ণ রাস্তাটি শুভ উদ্ধোধন করেন, বড়ছড়া চারাগাঁও কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার।

কলাগাঁও চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হক মিয়ার সঞালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আমির আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, চারাগাঁও কয়লা আমদানীকারক সমিতির সভাপতি হাসান মিয়া, বড়ছড়া কয়লা আমদানীকারক সমিতির আন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, কোষাদক্ষ জাহের আলী, ফরিদ গাজী, সাইফুল ইসলাম, জাবির আহমদ জাবেদ, ইছব আলী, আনিস মিয়া প্রমুখ।

সমিতির সাধারণ সম্পাদক হক মিয়া বলেন, এলাকাবাসী ও সমিতির দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি নির্মাণের। গত বছর স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয় এই রাস্তাটি নির্মানের জন্য দুই লাখ টাকা অনুধান দিয়েছিলেন। এই দুই লাখ সহ সমিতির নিজস্ব অথ্যায়নে জমি ক্রয় করে প্রায় কোটি ব্যায়ে ৪ ফুট উচ্চতা, ৫০ ফুট চওড়া তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে।

সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সমিতির সদস্য, ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় কোটি টাকা ব্যায়ে এ রাস্তাাটি নির্মাণ করা হয়েছে।

তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সাংসদ মহোদয়ের যথেষ্ট সহযোগিতা থাকবে।

সমিতির এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি আরো বলেন এ রাস্তাটি নির্মান হওয়ায় এলাকার শত শত কয়লা ও পাথরবাহী হ্যান্ডট্রালি চালক, টেলাগাড়ী, কৃষক ও স্থানীয় মানুষ চলাচলে বেশ সুবিধা ভোগ করবেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৪৩