ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ বুধবার সকাল ১০ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।


গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য ও ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সরোয়ারদী, ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, ৪ নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন,
৭ নং নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ৯নং ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের প্রশাসক সুশান্ত কুমার দাস, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফারুক আহমদ যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন, সদস্য নজরুল ইসলাম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, উপজেলা সমাজসেবা অফিসার আবু কাউসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুল মুনিম।

সভায় তিনটি ঐতিহাসিক দিবসগুলি যথাযোগ্য মর্যাদার সাথে ও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করার লক্ষে বেশ কয়েক টি উপ-কমিটি করে প্রস্তুতি নেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

সবাই উপস্থিত থেকে স্ব স্ব অবস্থান থেকে প্রতিটি অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার উপর গুরুত্বরোপ করেন উপস্থিত সবাই।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-৪৬