করোনা ভাইরাসের কোভিড-১৯ এর টিকা প্রদান শুরু হয়েছে ভিন্নভাবে। টিকা প্রদান কেন্দ্রে যেতে না পারলেও আপনি টিকা পাবেন। সেবা নিয়ে টিকা টিম পৌঁছে যাচ্ছে দরজায়।
এই ভ্রাম্যমাণ টিকা প্রদান কর্মসূচি চালু হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামানের দিকনির্দেশনায় টিকা প্রদান টিমের তত্ত্বাবধানে আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. রাশেদুল হক।
বুধবার ভ্রাম্যমাণ টিকা প্রদান টিম উপজেলার পুর্ব ইলাশপুর, সালেহপুর, কুরকুছি পার, ও ফেঞ্চুগঞ্জ সদরের বেদেপল্লীতে গিয়ে টিকা প্রদান করেন। আজকের কর্মসূচিতে প্রথম ডোজ গ্রহন করেন ৩৭২জন ও দ্বিতীয় ডোজ গ্রহন করেন ২৪ জন।
টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য পরিদর্শক দূর্গেশ রঞ্জন চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) নিহার রঞ্জন পাল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতন কান্তি দাস, অমল কুমার পুরকায়স্থ, মো. কাওসার মিয়া, শ্যামল চন্দ্র রায়, ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাহিদুল হক, সিনিয়র স্টাফ নার্স মো. জয়নাল আবেদীন।
টিকা প্রদান কর্মসূচিতে মানুষকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সমাজকর্মী সাকিব উস সামাদ চৌধুরী।
উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট নিহার রঞ্জন পাল জানান, এই কার্যক্রমের আওতায় আগামীকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ টিকা প্রদান যাবে উপজেলার পিটাইটিকর গ্রামে, শুক্রবার মনিপুর ও মৌরাপুর চা-বাগান, শনিবারে ঘিলাছড়া ইউনিয়নের পুর্বভাগে, রোববারে সদর ইউনিয়নের ছত্তিশ গ্রামে ও সোমবার উপজেলার পশ্চিম ফরিদপুর ও কর্মদা গ্রামে।
যারা এখনো কোভিড-১৯ এর টিকা গ্রহন করেন নি বা দ্বিতীয় ডোজ গ্রহন করবেন তারা কর্মসূচিতে আসতে আহবান জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৪৭




