গোয়াইনঘাটর তোয়াকুলে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের একটি মামলায় দুইজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহবুবুর রহমান, সালুটিকর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বুরহান উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই মোস্তাক আহমদ প্রমুখ।
মান্যবর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, এরকম অভিযান বিভিন্ন এলাকায় সবসময় অব্যাহত থাকবে। তাই সবাইকে অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




