বন্যপ্রাণি অবমুক্ত ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা শ্রীমঙ্গল ও ভানুগাছ সড়কে যানবাহনের গতিসীমা সীমিত রাখার বিষয়ে সচেতনতামুলক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণি দিবস।
বিশ্ব বন্যপ্রাণি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে চলা ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে যানবাহনের গতিসীমা সীমিত রাখার বিষয়ে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান।
পরে বিলুপ্তপ্রায় প্রজাতির ছোট লেজি একটি বানর অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিকসহ বন বিভাগের কর্মকর্তাগণ।
বনের ভেতরে সড়কে য়াতায়াতকালে যানবাহনের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার সীমিত রাখার বিষয়ে চালকদের সচেতনতায় অংশ নেন স্কাউটের শিক্ষার্থীরা। এসময় গাড়ী মধ্যে স্টিকার লাগিয়ে দেয়া হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়া উদ্যানের ভেতরে সড়ক ও রেলপথ দূর্ঘটনায় এবং বিদ্যুৎ তারে পিষ্ট হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে নানা প্রজাতির বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রানী।এদেরকে বাচাঁতে বনের মধ্যে গাড়ীর গতি ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার অতিক্রম না করে এবং বন্যপ্রাণী হত্যা না করে সেই লক্ষে বিশ্ব বন্যপ্রাণী দিবসে সচেতনামূলক কর্মসূচি হতে নিয়েছি।
তিনি আরও বলেন, লাউয়াছড়া বনের ভেতরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে তারে পিষ্ট হয়ে বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে, এব্যাপারে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎতের দফতরে চিঠি দিয়েছি,বিদ্যুৎ লাইনে তারে কাভার লাগানোর জন্য।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি নতুন কর্মস্থল হিসেবে যোগদান করেছি। আমি শিগগিরই পরিদর্শন করে বন্যপ্রাণী রক্ষায় সম্মলিতভাবে বন বিভাগের সাথে কাজ করে যাবো।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-১২




