সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কমাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর পরিচালনায় বর্ধিত সভায় সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. নিজাম উদ্দিন।
বর্ধিত সভায় বিগত দিনের উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের লিখিত রির্পোট উপস্থানপন করেন স্থানীয় নেতৃবৃন্দরা।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩৩




