সিলেট মহানগরীর ১নং ওয়ার্ডের শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মুন্না আহমদ ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি অবিবাহিত অবস্থায় মারা যান। তিনি মাতা, ভাই-বোন সহ অসংখ্যা আত্মীয়জন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট মহানগার আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি মোঃ জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক মুফতি খাবির আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিল সৈয়দ তৌফিকুল হাদী, সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির নির্বাহী সদস্য লোকমান আহমদ, আফজাল হোসেন, আব্দুস সোহবাহান লোকমান, গুলজার আহমদ, লোকমান আহমদ, মোঃ রফিকুর রহমান, মোস্তাক আহমদ, মোঃ মালেক আহমদ, মোঃ লিয়াকত আহমদ, মোঃ পারভেজ আহমদ, ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলীম জুয়েল, নির্বাহী সদস্য আব্দুল মুমিন নাঈম, ফুজায়েল আহমদ জুয়েল, সাব্বির আহমদ পাপ্পু।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০




