ইউক্রেনের ওডেসা বন্দরে বিস্ফোরণের পর একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর এস্তোনিয়ার মালিকানীন জাহাজটি ডুবে যায়। ঘটনার পর জাহাজটির দুইজন ক্রু সদস্য জীবনে বাঁচাতে সাগরে ভেলায় ভাসছেন।
এস্তোনিয়ার রাজধানী তালিনভিত্তিক ভিস্তা জাহাজ এজেন্সির পরিচালক আইগর ইলভস জানিয়েছেন, জাহাজের চার ক্রু সদস্য নিখোঁজ আছেন।
তিনি বলেন, জাহাজটি ডুবে গেছে। দুইজন ক্রু সদস্য জীবন বাঁচাতে ভেলায় ভাসছেন। আমি জানি না এই মুহূর্তে তারা কোথায় আছেন।
এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হলে গত ২৩ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি নামে বাংলাদেশের একটি জাহাজ ইউক্রেনে আটকা পড়ে। ওই জাহাজে বাংলাদেশ সময় বুধবার রাত ৯টার দিকে গোলা পড়ে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৬
সূত্র : দ্য গার্ডিয়ান




