একজন রাশিয়ান এমপি বলেছেন, ইউক্রেন হামলার পরিকল্পনা ১২ মাস আগেই শুরু করেছিল মস্কো।

বুধবার রাষ্ট্রনিয়ন্ত্রিত চ্যানেল ওয়ান টিভিতে স্টেট ডুমার সদস্য রিফাত শায়খুতদিনভ বলেন, ‘অপারেশনটি স্বতঃস্ফূর্তভাবে এসেছে।’


চ্যানেল ওয়ানের প্রতিদিনের টকশো টাইম উইল টেল-এ তিনি বলেন, ‘এই হামলার প্রস্তুতি এক বছর ধরে নেওয়া হয়েছে, হয়তো আরও বেশি সময় হবে। আমরা বুঝতে পেরেছিলাম (কী ঘটছে) এবং তাদের আগে থেকেই সতর্ক করে দিয়েছিলাম।’
তিনি মনে করেন, রাশিয়া হামলা না করলে আক্রমণের মুখে পড়ত। ‘অবশ্যই আমরা সেখানে আমাদের নাগরিকদের রক্ষা করছি,’- বলেন তিনি।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৫


সূত্র : বিবিসি