সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের বহুলকাক্সিক্ষত চুড়ান্ত পর্বের খেলা আগামী ৭ মার্চ সোমবার বিকালে অনুষ্ঠিত হবে।

মানিককোনা হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিতব্য হাই ভোল্টেজ ম্যাচে বসন্তপুর নতুন কুড়ি ও পনাইরচক ফুটবল একাদশ একে অপরকে মোকাবিলা করবে।


২০১৭ সালে মানিককোনা যুব সমাজ এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। পরে বন্যা ও করোনার কারনে খেলার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়নি।

যে কারনে আগামী ৭ মার্চের চুড়ান্ত পর্বের খেলায় বিজয় ছিনিয়ে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে ক্রীড়াপ্রেমীদের জনপ্রিয় মাধ্যম বাংলাভিউ স্পোর্টস।

সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ শাদিআচৌ-০৩