সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপি নেতা খলিক আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন। তিনি শুক্রবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় বুকে ব্যাথা অনুভব করে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ আছর গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাতুু দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে তার মৃত্যুে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি মনজুর আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ মতিন/ শাদিআচৌ-০৫




