বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিমের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে কলেজ মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেম হাফিজ মাওলানা নূরুল ইসলাম সাহেবজাদায়ে রেঙ্গা।
মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা সালেহ আহমদ মক্কী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুলের সাবেক শিক্ষক মো. ছালিকুর রহমান, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ সহ অন্যান্য শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শত শত শিক্ষার্থী শরিক হন।
উল্লেখ্য : অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম সম্প্রতি জটিলরোগে গুরুতর অসুস্থ। সিলেটের হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ঢাকায় নেয়া হয়েছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০১




