শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় অনুষদের প্রায় ৩শ' শিক্ষার্থীর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অনুষদের পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের প্রতিজনকে ৫টি করে কাপড়ের মাস্ক প্রদান করা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় শিক্ষাভবন-ই এর ৩২৮ নাম্বার রুম থেকে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় ব্যবসায় অনুষদের ডিন, প্রধান এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, আমরা প্রায় ৩শ' শিক্ষার্থীকে ৫টি করে মাস্ক বিতরণ করেছি। যেটি ধুয়ে আবার ব্যবহার করা যাবে।

মাস্ক কার পক্ষ থেকে দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, রুমু ফ্যাশনের মালিক, আমার পরিচিত মহসিন ভাইয়ের পৃষ্ঠপোষকতায় ফ্যাকাল্টির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করি।

তিনি আরও বলেন, সশরীরে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকলকে মাস্ক প্রদান করি। মাস্কগুলো আগে পাঠালেও বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় দেরিতে দেয়া হয়েছে'।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-০২