সিলেট জেলার প্রান্তিক নারী উদ্যোক্তাদের সমস্যা সমাধানের দাবীকে প্রাধান্য দিয়ে ৫ই মার্চ বিকেল ৩টায় সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ৫ম সিলেট জেলা সম্মেলন।
গ্রাসরুটস থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন উদ্বোধন করবেন গ্রাসরুটস এর কেন্দ্রীয় সহ সভাপতি বিলকিস নুর ও প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
সম্মেলনে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে কাউন্সিলরবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সভায় সকল সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




