দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি----রাজিউন)।
তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকাল ৫টায় বড়খাল জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আমেদ, ওসি দেবদুলাল ধর, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ এলাকার ধর্মপ্রাণ জনতা।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৩৩




