মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার কিছু চিত্র তুলে ধরা হলো নবশীখা নাট্যদলের বীরাঙ্গনার বয়ান নাটকে। শুক্রবার সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট এর আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশন এর সহযোগিতায় ১৫দিন ব্যাপী মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিন মঞ্চস্থ হয় নাটকটি।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন প্রিয়াংকা চক্রবর্তী, সিতি চক্রবর্তী, বর্ণা চক্রবর্তী, রকিবুল হাসান রুমন, ধ্রুব জ্যোতি দে, মৃন্ময়ী দে ধৃতি, আবু সুফিয়ান নাঈম, সোনিয়া আক্তার, কৃষ্ণ বণিক প্রান্ত, তন্ময় বণিক ধ্রুব, কৃষ্ণ বণিক প্রান্ত, রাহেল আহমদ, কৃষ্ণ বণিক প্রান্ত, তন্ময় নাথ তনু ও ধ্রুবেশ দাশ অর্ণব। নাটকটি রচনা করেছেন রওশন জান্নাত রুশনী ও নির্দেশণা দিয়েছেন খোরশেদুল আলম।
নাটক মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাট্যদল কে সন্মাননা জানান সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রাক্তন সাধারণ সম্পাদক শাসসুল বাসিত শেরো ও প্রাক্তন সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।
আজ ৫ মার্চ মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিন দর্পণ থিয়েটার, সিলেট, কালাম মাহমুদের রচনায় ও এনায়েতুল ইসলাম লাভলু’র নির্দেশণায় বিপ্লবের গান নাটকটি মঞ্চায়ন করবে। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়ামে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে নাটক মঞ্চায়ন হবে।
নাট্যোপ্রদর্শনীকে ঘিরে করোনা পরিস্থিতি মোকাবিলা করে নাট্য দল গুলোর প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে সিলেটের নাট্যাঙ্গন।
সিলেটভিউ২৪ডটকম/ অপু/ শাদিআচৌ-০৭




