সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপি নেতা খলিক আহমদ ইন্তেকালে শোক জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী।
তিনি এক বিবৃতিতে বলেন জীবদ্দশায় খালিক আহমদ এ অঞ্চলে বিএনপি ও যুবদলকে সংগঠিত করতে অনেক অবদান রেখেছেন। তার অবদানের কথা এ অঞ্চলের বিএনপি পরিবার দীর্ঘ দিন স্মরণ রাখবে। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-১৬




