‘রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’র লগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকাল ২টায় রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি মাঠে টুর্নামেন্টের লগো ও ট্রফি উন্মোচন করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
এসময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান এবং একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের দক্ষিণ সুরমায় রাগীবনগরে অবস্থিত রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি মাঠে দেশের দশটি টিমের অংশগ্রহণে মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ টুর্নামেনটের উদ্বোধন এবং উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে রোববার (৬ মার্চ) সকাল ১১টায়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩




