গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা খলিক আহমদ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “খলিক আহমদ এর মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। গোয়াইনঘাট উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মরহুম খলিক আহমদ মনেপ্রাণে কাজ করে গেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন সৎ ও সজ্জন মানুষ।
তিনি আরও বলেন, দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪




