অ্যাডভোকেট আরিফ আহমদ সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় মুন্সিপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ মে) সকালে মুন্সিপাড়া এলাকায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
অ্যাডভোকেট ইয়াসিন আহমদের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ আলী লাহিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বারের নব-নির্বাচিত সহ সম্পাদক অ্যাডভোকেট আরিফ আহমদ, জেলা বারের নবনির্বাচিত সহ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আরিফ আহমদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম কাওসার আহমেদ, ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জেসমিন আক্তার নীলু, ইঞ্জিনিয়ার মরিয়ম বেগম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী সাবেক মোর্শেদ কামাল, যুক্তরাজ্য প্রবাসী সামু আহমেদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আলা মামুন বাবলু, মুন্সিপাড়া এলাকার ইয়ং ব্রাদার্স ক্লাবের সহ সভাপতি আব্দুর রহমান ভূঁইয়া, মো. জাফর মিয়াঁ, শামীম আহমেদ চৌধুরী, আব্দুস সাত্তার, মো. জাকারিয়া, মদন মোহন কলেজ ছাত্র লীগ নেতা তারেকুর রহমান শরীফ, মো. লিটন আহমদ, নুরুল হক খান, জামিয়া আহমেদ সনি, ফাহাদ আহমদ নাহিদ, আব্দুল হাই, রিপন, সাঈদ জাবেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮




