সিলেট নগরীর শাহী ঈদগাহ কালাপাথর খেলার মাঠে সুরমা বয়েজ ক্লাব আয়োজিত ‘২০ তম মামুনুর রশীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংবাদিক আতাউর রহমান আতা, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, ক্রিকেট কোচ আলমাছ আহমদ শুক্কুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য গপ্পু বাহাদুর প্রমুখ।
এবারের ২০ তম মামুনুর রশীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




