সিলেটের জৈন্তাপুরে 'আরপিএল-টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট'র ৫ম আসর ফাইনাল ও১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে উপজেলার রামেশ্বর খেলার মাঠে খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রামেশ্বর আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও RPL-এর উপদেষ্টা যাদব দেবনাথ সভাপতিত্বে সংগঠনের সভাপতি জাবেদ আহমদ-এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ।
তিনি তাঁর বক্তব্যে বলেন- এই সংগঠন প্রতিবার খেলা আয়োজন করে, এটি খুবই প্রশংসার বিষয়। এই সংগঠনের সার্বিক কাজে উৎসাহ ও সবধরনের সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রারখেন ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সমাজসেবক ও ক্রিড়ানুরাগী জাহাঙ্গীর আলম, সমাজসেবক হাফেজ আব্দুল মছব্বির ফরিদ, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সহ-সভাপতি আশিক উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা সোহেল রানা, চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, বিশিষ্ট মুরুব্বি ফয়জুল আলী ও ময়ান মিয়া কুটু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন RPL-এর উপদেষ্টা যাদব দেবনাথ প্রমেশ দেবনাথ, স্বপন দেবনাথ, আরপিএল পরিচালনা কমিটি সভাপতি তোফাজ্জল হোসেন মানিক, রিপন সাদেক, আলিম উদ্দিন রাজু, শামীম, নাছিম ও সানি প্রমুখ।
ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন শ্যামল প্রজিদ ও ধারাভাষ্যকার ছিলেন কাজল।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সাজু ফাইটার্স শাহী ঈদগাহ বনাম ৬নং চিকনাগুল ইউনিয়ন যুব সংঘের মধ্যে। খেলায় সাজু ফাইটার্স আগে ব্যাট করে ১০ ওভারে ১৩০ রান করে জবাবে চিকনাগুল ইউনিয়ন যুব সংঘ ৮৯ রানে অলআউট হয়। পরে ৪০ রানে সাজু ফাইটার্স শাহী ঈদগাহ ৫ম আসরে চ্রম্পিয়ান হয়।
জয়ী দলের সুজন ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নিবার্চিত হউন। টুর্নামেন্ট ভালো খেলা জন্য জয়ী দলের পারভেজ ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




