সিলেটের বিশ্বনাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিকে স্বাগত জানিয়ে শনিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের অস্থায়ী কার্যালয়ের স্বামন থেকে র‌্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভায় এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় স্বাগত মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।


স্বাগত মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাশ শংকু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুণ বিভু, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন, মিয়াদ আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী।

উল্লেখ্য, আগামী রোববার (৬ মার্চ) বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্মিত প্রশাসনিক ভবনসহ প্রায় ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এরপর দুপুর ২টায় তিনি উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সিলেটভিউ২৪ডটকম/ অপু/ শাদিআচৌ-১০